ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমতলীতে চাঁদাবাজী চলবে না: এমপি অলি উল্লাহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম
X

বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেছেন, আমতলী, তালতলী ও বরগুনা সদরে কোন ধরনের চাঁদাবাজী চলবে না।

সোমবার সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নিজের নির্বাচনী এলাকা আমতলীতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন।

আমতলী উপজেলার সফরের সময় তিনি আমতলী থানা পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাত, আমতলী পৌর শহরের প্রধান সড়কে বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাত ও আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেন, বরগুনা-১ আসনের প্রায় ৬ লাখ মানুষের সেবা করা তার দায়িত্ব এবং তিনি এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর বরগুনা, আমতলী ও তালতলীতে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। এক টাকারও চাঁদাবাজি হবে না। আগামী তিন মাসের মধ্যে পুরো বরগুনা-১ আসনকে চাঁদামুক্ত ও মাদকমুক্ত ঘোষণা করা হবে। শিকর থেকে মাদক উচ্ছেদ করা হবে। তরমুজ চাষীদের উদ্দেশে তিনি বলেন, কেউ চাঁদা চাইলে তাদের আটক করে তাকে জানান।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদি, সেক্রেটারি গাজী মো. বায়েজিদ, মৌলানা মো. শাহ আলম হুজুরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাশেষে এমপি অলি উল্লাহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং গাজীপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এএসকে/ এসআর 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝