ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
একজন চিকিৎসককে তার কর্মস্থলে তিন বছর থাকতে হবে: ড. আতিক মুজাহিদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম
X

কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী আসনের সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ বলেছেন, দেশের উত্তরের জেলা কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পরা নই। আসুন সবাই মিলে কুড়িগ্রাম জেলাটাকে সাঁজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম জেলাকে রুপান্তর করি। 

এ সময় তিনি স্বাস্থ্য সেবার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে কমপক্ষে তিন বছর থাকতে হবে।

সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সকল প্রধানদের নিয়ে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এ সব কথা তুলে ধরেন।

এর আগে সংসদ সদস্য দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার  (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক ও জাতীয় নাগরিক কমিটি (এসপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক ফেরদৌস লাভলুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা তুলে ধরেন মতবিনিময় সভায়।

একই দিনে বিকাল ৫ ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসায় এক ইফতার পাটি উপলক্ষে এক আলোচনা সভায় অংশ দেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। 

নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার পাটির সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমীর সামচুল হুদা বাবুল মাষ্টার। ওই ইফতার পাটিতে ৯ ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১০ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী আসনে ড. আতিক মুজাহিদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝