ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইয়াসিনের অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ালেন এমপি বকুল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম
X

বেসরকারি একটি প্রতিষ্ঠানের শ্রমিক মোঃ ইয়াসিন বাহাদুরের স্ত্রী শারমিন আক্তার দীর্ঘদিন ১১ বছর যাবৎ টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। এই জটিল রোগের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে জায়গা-জমি ব্যবসা-প্রতিষ্ঠান সব হারিয়েছে ইয়াসিন। মাঝে চিকিৎসার খরচ ব্যবস্থা করতে না পারায় স্ত্রী শারমিনের দুই চোখ নষ্ট হয়ে গেছে, পরে গেছে মুখের সব দাত। হার্ট, কিডনি সব কিছুই নষ্টের পথে। চিকিৎসক বলেছে দ্রুত রেটিনা সার্জারি করতে। কিন্তু এতো টাকা জোগার করা অসম্ভব হয়ে পড়েছে ইয়াসিনের। দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার ইয়াসিন-শারমিনের। 

খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার বিষয়টি জানতে পেরে দ্রুত ছুটে জান অসহায় পরিবারের কাছে। শারমিনকে বাঁচাতে কথা বলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সাথে। সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের পরামর্শে শারমিনকে বাঁচাতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার। দীর্ঘদিন ধরে শারমিনকে খুলনায় চিকিৎসা করালেও রেটিনা সার্জারি’র লক্ষে ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) আসরবাদ খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ডের হাউজিং কে লাইনে বসবাসরত শ্রমিক ইয়াসিন বাহাদুর’র বাড়ি গিয়ে অসুস্থ স্ত্রী শারমিনের উন্নত চিকিৎসার জন্য সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন খালিশপুর থানা যুবদল নেতা সুমন হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, কেসিসি’র ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিন শেখ, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য মোল্লাহ এলিনুল হক এলিন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক ইমরান রনি শরিফ, যুবদল নেতা মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ ফারুক প্রমুখ।

এসএমএস/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝