ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. এ জেড এম জাহিদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম
X

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কেউ যাতে দুষ্ককর্ম করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সেই সাথে প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগীতা করার আহ্বান জানান।

ডা. জাহিদ আরো বলেন, হিলি রেলস্টেশনের সমস্যা, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে। 

শনিবার বিকেল ৫ টায় তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এ্যান্ড কলেজ মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, শপথ গ্রহণের পর শনিবার দুপুর ১২ টায় তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নবাবগঞ্জ, ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি বিরামপুরে ইফতার মাহফিলে যোগ দিতে রওনা দেন।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝