ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে আওয়ামী লীগের অফিসে ঢুকে জয়বাংলা শ্লোগান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
X
Advertisement

দীর্ঘ ১৮ মাস পর পুরে যাওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ।

গতকাল শুক্রবার (২০ ফেব্রয়ারী) রাতে এ ঘটনা ঘটে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায় যুবলীগের সুরুজ সহ আর একজন আওয়ামী লীগের অফিসে সাবেক যুবলীগের নেতা আশরাফুল ইসলামের ব্যানার টাঙিয়ে দেওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই’ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে —এমন স্লোগান দিতে শোনা যায়। ছবি টাঙানোর পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা টিপুর ব্যানার টানিয়ে জেলা আওয়ামী লীগ অফিসে কয়েক দিন আগে একই কাজ করা হয়। আবার একই গ্রুপের পলাতক যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তার ছবি সহ ব্যানার টানিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করেন। এরা সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রুপের লোক বলে জানা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে এটি তালাবদ্ধ ও পরিত্যক্ত ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুমিনুল ইসলাম বলেন, মাত্র কয়েক সেকেন্ড সময় তারা সেখানে অবস্থান করেন। খবর পাওয়ার সাথে সাথে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সেখানে হাজির হয়। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। 

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement