ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে পিকআপ–সিএনজি মুখোমুখি সংঘর্ষ: চালকসহ নিহত ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম আপডেট: ২১.০২.২০২৬ ১২:২৭ পিএম
X

মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের শাহপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মৌলভীবাজার শহরের দরগা মহল্লার বাসিন্দা সিএনজি যাত্রী রুবেল মিয়া ও মো. রেহান মিয়া এবং জেলার কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা সিএনজি চালক আলী নুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে শাহপুর এলাকায় মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ আহমদ বলেন, “হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনটি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝