ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নসিমনের চাপায় শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ বোঝাই নসিমনের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক শিশু। 

শুক্রবার সকালে সলঙ্গা-তাড়াশ সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সলঙ্গা থানার এসআই মাহমুদ কবির। 

নিহত তাবাসসুম (৬) উপজেলার চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। 

নিহতের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সলঙ্গা থানার এসআই মাহমুদ কবির বলেন, 'মাছ বোঝাই নসিমনটি তাড়াশের দিকে যাচ্ছিল। রৌহাদহ এলাকায় দুই শিশু দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল। সে সময় পেছন থেকে আসা মাছ বোঝাই নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়। আরেক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল এবং পরে বগুড়ায় নেওয়া হয়।'

তিনি বলেন, 'দুর্ঘটনার পর নসিমনটি রাস্তার পাশের ক্ষেতে পড়ে গেলে চালক পালিয়ে যায়। নসিমনে থাকা মাছগুলো স্থানীয় লোকজন নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

এবি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝