ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুস্থ রোজাদারদের জন্য বসানো হলো ‘মানবতার ঝুড়ি’
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
X
Advertisement

পবিত্র মাহে রমজানের দুস্থ-অসহায় রোজাদার ব্যক্তিদের জন্য গাইবান্ধার পলাশবাড়ীতে বসানো হয়েছে ‘মানবতার ঝুড়ি’। মানবিক ব্যক্তিদের দেওয়া খাদ্যসামগ্রী এ ঝুড়ি থেকে সংগ্রহ করতে পারবেন ওইসব রোজাদাররা।   

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতার কল্যাণ ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে ব্যতিক্রমী এই কার্যক্রম শুরু করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে মানবতার ঝুড়ি কার্ক্রমের উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার। এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক মিলন মন্ডলসহ অনেকে।

পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ীর চৌমাথা মোড়ের বিভিন্ন ফলের দোকানে চারটি ঝুড়ি স্থাপন করা হয়। 

ইতোমধ্যে এলাকার সুধী মহলসহ সকল শ্রেণি-পেশার মানুষ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সকলকে এই মানবতার ঝুড়িতে মানুষের জন্য দান করতে আহবান জানান।

এ বিষয়ে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী মাসুদ রানা বলেন, মানবতার ঝুড়িতে মানুষ স্ব-ইচ্ছায় কিছু খাবার দান করবেন। যেমন- ফল থেকে শুরু করে সকল ধরনের খাবার। ইতিমধ্যেই এই ঝুড়িগুলোতে দান করা শুরু করেছেন। তেমনি ক্ষুধার্ত দরিদ্র রোজাদার মানুষ ও পথচারী ইচ্ছে করলেই নিজ দায়িত্বে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। আমাদের এ কর্মসূচির পর্যায়ক্রমে মানবতার ঝুড়ির সংখ্যা বাড়ানো হবে।

টিএইচজে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement