ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়ায় বাড়ির মালিকের ওপর হামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম আপডেট: ১৯.০২.২০২৬ ৩:৫৩ পিএম
X

​মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা বেষ্টিত গুয়াগাছিয়ায় দস্যু ও সন্ত্রাস নির্মূলে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাঈনদ্দীন দেওয়ান। 

তিনি বলেন,​ 'নয়ন-পিয়াস বাহিনী দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ফসলি জমি দখল এবং অবৈধ ভাবে বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই বাহিনীর প্রধানসহ সদস্যদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে।'

তিনি আরও বলেন,​ 'এলাকায় আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাইয়ুম দেওয়ান তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের অনুমতি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ০৬ ফেব্রুয়ারি কবর জিয়ারত করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।'

একাধিক মামলার হুলিয়া নিয়ে আসামিরা কিভাবে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে প্রায় আড়াইশ পরিবার গ্রাম ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি- অবিলম্বে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝