ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাচল করবেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
X

সরকারি নয়, নিজস্ব গাড়িতে চলাচল করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজস্ব চালক এবং নিজ খরচে কেনা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না।

তিনি আরও জানান, আজ বুধবার প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে তিনি সাভার ও শেরে বাংলা নগরে নিজস্ব টয়োটা গাড়িতে করে যান। সেখান থেকে একই গাড়িতে তিনি সচিবালয়ে আসেন। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৩–১৪টি গাড়ি থাকলেও আজ তা কমিয়ে ৪টিতে আনা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।

বিএনপি মিডিয়া সেলের এ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের আসা-যাওয়ার কারণে যানজট সৃষ্টি হয় এবং ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এসব বিষয় বিবেচনা করেই সচিবালয়ে অধিকাংশ মন্ত্রিসভার বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থান সংক্রান্ত বিধান বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান রুমন। তিনি বলেন, সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর গাড়িবহরের সংখ্যা সীমিত ছিল।

সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। উভয় স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে যান।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝