ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতিমন্ত্রী হলেন পঞ্চগড়ের আজাদ, এলাকায় মিষ্টি বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম
X

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জসহ বিভিন্ন এলাকায় উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যার আগে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এতে বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল মনোনীত জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে সফিউল আলম পান এক লাখ ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।

ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তার রাজনৈতিক উত্থান। রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝