ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এম রশিদুজ্জামান প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
X

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরপরই জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। শহরের তমালতলা মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিল থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, সাবেক ছাত্রদল নেতা শাহাদত হোসনে সবুজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করায় বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামালপুরের উন্নয়নের জন্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। একই সঙ্গে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএনপি নেতারা।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝