ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের কাছ থাকা একটি পিস্তল ও গুলি ফেলে দেয়া ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা, শনিবার বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাঁতিবাড়ী এলাকায় এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। এ সময় রিকশাচালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী দু’জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়। আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি ও সাব্বির। পরে তাদেরকে আড়াইহাজার থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের দেওয়া তথ্যে আজ ডোবা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝