ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম
X
Advertisement

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড গ্রুপের জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। শনিবার সকাল আটটার দিকে উপজেলার শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ এক মাসের বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে হঠাৎ নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।

পরে সেনাবাহিনী, থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement