ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ ৩ দগ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম
X

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায়, ঢাকা টেক্সটাইল মিলের কাছে মিন্টুর সেলুনে শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ অন্তত ৩ জন দগ্ধ হন। স্থানীয়রা গুরুতর দগ্ধ সেলুন মালিক মিন্টুসহ ৩ জনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সস্তাপুর গাবতলা থেকে কাস্টম মোড় পর্যন্ত সড়কের বামপাশে তিতাস গ্যাসের সংযোগ পাইপে লিকেজ রয়েছে। স্থানীয়দের ধারণা, সেই লিকেজ থেকে গ্যাস বের হয়ে মিন্টুর সেলুনে জমে ছিল। এরপর সেই গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হয়ে নরসুন্দর মিন্টু ও পথচারী শিশুসহ ৩ জন দগ্ধ হন। দগ্ধ অন্যদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দগ্ধদের মুখ, চুল এবং শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার আতিকুর রহমান জানান, খবর পেয়ে সেখানে টিম পাঠানো হয়েছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝