ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগের ঘাটিতে বিএনপির জয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
X

গোপালগঞ্জের তিনটি আসনেই বেসরকারি ভাবে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর কাশিয়ানী উপজেলার মহেশপুর, পারুলিয়া, মাহমুদপুর, সাজাইল, কাশিয়ানী, রাতইল ও রাজপাট ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী উপজেলার ফুকরা, ওড়াকান্দি, হাতিয়াড়া, সিংগা, বেথুড়ী, পুইশুর ও নিজামকান্দি ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত কে এম বাবর বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪০ হাজার ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝