ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া জয়ী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৪ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ১১:২৩ পিএম
X

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জিতে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

এ আসনের মোট ১৭৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৬০ ভোট।

এ ছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।

নবীগঞ্জে একটি পৌরসভা ও ১৩টি ইউপি এবং বাহুবল উপজেলার সাতটিসহ মোট ২০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই নির্বাচনি এলাকায় মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝