Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

জাল ভোট দিতে এসে আটক দুই যুবককে কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ২৯৫)

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুইটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক দুই যুবককে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নে মো. হারেছ বেপারী ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মহিব উল্লাহ নাহিদকে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

এদিন রাজারগাঁও ইউনিয়নের উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিযনের মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হারেছ বেপারী রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে ও মহিব উল্লাহ নাহিদ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

জানা গেছে, এদিন দুপুরে উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী। এসময় তাকে আটক করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক সে তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই সময়ে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসেন মহিব উল্লাহ নাহিদ। এসময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎখনিক সে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিমাদ্রী খীসা তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আটককৃত হারেছ বেপারী ও মহিব উল্লাহ নাহিদকে হাজীগঞ্জ থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান ও হিমাদ্রী খীসা জানান, হারেছ বেপারী ও মহিব উল্লাহ নাহিদ ভোট দিতে আসেন। এসময় যাচাই-বাছাই জাল ভোটের বিষয়টি নিশ্চিত এবং তাঁরা দোষ স্বীকার করার পর তাদেরকে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে একমাস করে বিনাশ্রম দণ্ডাদেশ দেয়া হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচন বর্জন করেন।

নির্বাচনে দুই উপজেলায় ৫ লাখ ১৪ হাজার ৮৮০ জন ভোটার রয়েছেন। এদিন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

এমএইচইউ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close