ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম
X

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ৪৭.৯১ শতাংশ।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোট সংগ্রহের তথ্য জানিয়েছিলেন ইসি সচিব। তিনি জানান, সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা আসছেন এবং ভোট দিচ্ছেন। 

ইসি সচিব বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। আমরা বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোট চালু আছে। 

তিনি বলেন, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সেগুলো নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান। 

বিভিন্ন জায়গায় সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারির মতো ঘটনা জানতে পেরেছি। মূলত কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার কারণে কোথাও ভোট স্থগিত হয়নি।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝