ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দ নিজ কেন্দ্রে ভোট দিলেন জোট প্রার্থী নুরুল ইসলাম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম
X

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাজবাড়ী- ১ (সদর-গোয়ালন্দ) আসনের ১১ দলীয় জোটের জামায়াত ইসলামের প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম তার নিজ এলাকা জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোয়ালন্দ জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ২০৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝