লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই জিএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র থেকে পুলিশের পোশাক পরিহিত এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। একটি ডাস্টবিন থেকে পোশাকটি কুড়িয়ে পাওয়ার পর পরিষ্কার করে আজ তা পরিধান করে ওই কেন্দ্রে যান তিনি।
এমএস/আরএন