ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে ব্যালটসহ যুবশক্তির সভাপতি আটক, ৩ বছরের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম
X

পঞ্চগড়ের আটোয়ারীতে নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির সভাপতি সুকুমার দাস বাবুকে আটক করে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নমুনা ব্যালটসহ আটক করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরে তাৎক্ষণিকভাবে নির্বাচনকালীন বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক ও সহকারী জজ জনাব রানা পারভেজ শুনানি শেষে সুকুমার দাস বাবুকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে পঞ্চগড় জেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝