ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম
X

রাঙামাটি জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে একজন আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক ব্যক্তির নাম শফিউল বাশার (১৯)। ওই ব্যক্তি ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন।

জানতে চাইলে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে আসলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেওয়া হয়।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেননি। প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে পুলিশের মাধ্যমে তাকে ভ্রাম্যমাণ টিমের কাছে তুলে দেওয়া হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝