Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

নির্বাচন বয়কটের পরিকল্পনা নেই: নাসীরুদ্দিন পাটোয়ারী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ২২১)
ফাইল ছবি।

ফাইল ছবি।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার রাজধানীর একটি ভোট কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

মাঝপথে ভোট বয়কট করবেন কি না এমন প্রশ্ন করা হয়েছিল নাসীরুদ্দিন পাটোয়ারিকে। জবাবে তিনি বলেন, ‘আমরা ১১ দলীয় জোট পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। এখনও পর্যন্ত আমাদের এই ধরনের চিন্তা-ভাবনা আসেনি। মানুষ ভোট দিতে আসছে, উৎসবমুখর পরিবেশ চলছে। ১৭ বছর পর একটা সময় এসেছে। আমরা মনে করি, এর মাধ্যমে গণতন্ত্র উত্তরণ হবে।’

তবে নাসীরুদ্দিনের অভিযোগ, সকালবেলায় কেন্দ্রগুলোতে টাকা দিয়ে লোক দাঁড় করানো হয়েছে। ভোটের আগের দিন সংস্কৃতি বিকাশ কেন্দ্রে নিজেদের লোকজনকে আহত করা হয়েছে বলেও অভিযোগ তার। 

ধানের শীষ, লাঙল ও নৌকা সমর্থকরা একজোট হয়েছে দাবি করেন নাসীরুদ্দিন বলেন, ‘আরেকটি খোঁজ আমরা পেয়েছি, লাঙল আর ধানের শীষ নাকি একাকার হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। আওয়ামী লীগের সময় যারা মানুষ হত্যার সহযোগী ছিল তারা এখন ধানের শীষের সহযোগী হয়েছে। এটা আমাদের জন্য অ্যালার্মিং। তারা ডামি প্রার্থী হিসেবে ধানের শীষের জন্য কাজ করছে। আমরা মনে করি, আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি। যারাই গণতন্ত্রে বিনষ্ট করেছিল তাদের নিয়েই নির্বাচনে একসঙ্গে হওয়াটা আসলে বাংলাদশের জন্য অশনি সংকেত। তারপরও সবাইকে আহ্বান জানাবো ভোটকেন্দ্রে আসুন, ইনশাআল্লাহ এখানে একটি নিরব ব্যালট বিপ্লব হবে।’

ভোটকেন্দ্র পরিদর্শনে থাকলেও এখনো নিজের ভোট দেননি নাসীরুদ্দিন। ব্যাখ্যায় ঢাকা-৮ আসনের এই প্রার্থী বলেন, ‘সবার ভোট সুষ্ঠু প্রক্রিয়ায় হোক। শেষের দিকে ইনশাআল্লাহ আমি ভোট দেব। আগে মানুষের ভোটাধিকার নিশ্চিত করি।’

এসএইচ/এমএ


সম্পর্কিত   বিষয়:  নির্বাচন   নাসীরুদ্দিন পাটোয়ারী  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close