জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে বুধবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে র্যাবের একটি দল প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট আল-মুমেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়।
র্যাবের কমান্ডার জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদভাবে তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। র্যাবের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও আনসার-ভিডিপিসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সে প্রেক্ষিতে আমরাও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি, যাতে সার্বিক নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা যায়।
এসআই/আরএন