Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

খুলনার ৩৬ আসনে ২০৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৩১০)

খুলনা বিভাগের দশ জেলা ও খুলনা মহানগরীর মোট ৩৬টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে বৃহস্পতিবার ভোটের মাধ্যমে তাঁদের ভাগ্য নির্ধারিত হবে। তবে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া গেছে। কিছু আসনে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এবারের নির্বাচনে খুলনা বিভাগের দশ জেলায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ লাখ ৩৬ হাজার ৪১৩ জন এবং মহিলা ভোটার ৭০ লাখ ৪৪ হাজার ১৭৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩৪ জন।

খুলনা:
খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৩ হাজার ৮৫১ জন, মহিলা ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৩৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন। এসব আসনে এবার ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাগেরহাট:
বাগেরহাটের ৪টি আসনে মোট ভোটার ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ জন, মহিলা ভোটার ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। ৪টি আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা:
সাতক্ষীরার ৪টি আসনে মোট ভোটার ১৮ লাখ ১৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন, মহিলা ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন। সাতক্ষীরায় মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোর:
যশোরের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২৪ লাখ ৪৬ হাজার ২৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৮৩ জন, মহিলা ভোটার ১২ লাখ ২২ হাজার ১৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন। যশোরের ৬টি আসনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার ২টি আসনে মোট ভোটার ৯ লাখ ৯৩ হাজার ৬৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২ জন, মহিলা ভোটার ৪ লাখ ৯৮ হাজার ৬৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। এ দুটি আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল:
নড়াইল জেলার ২টি আসনে মোট ভোটার ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন, মহিলা ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। নড়াইলের ২টি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ লাখ ৭৬ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৯ হাজার ৬৯ জন, মহিলা ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। ঝিনাইদহের ৪টি আসনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাগুরা:
মাগুরা জেলার ২টি আসনে মোট ভোটার ৮ লাখ ৩৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২২ হাজার ৫০৩ জন, মহিলা ভোটার ৪ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মাগুরার ২টি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার ৪টি আসনে মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৬১ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৮ লাখ ৬৫ হাজার ৮০৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। কুষ্টিয়ার ৪টি আসনে এবার ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেহেরপুর:
মেহেরপুর জেলায় ২টি আসনে মোট ভোটার ৫ লাখ ৯০ হাজার ৬০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৮ হাজার ৮৩১ জন, মহিলা ভোটার ২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। মেহেরপুরের ২টি আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, খুলনা অঞ্চলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে আমরা প্রস্তুত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি ভালো নির্বাচন হবে।

এসএমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close