ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ২:৩০ পিএম
X

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার বেলা ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, 'প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে। তিনি বলছেন- এটা তার ব্যবসার টাকা।'

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, 'তাকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হলো। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝