ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এবারের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে: মঞ্জু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে খুলনার শেখপাড়া বাজার, লোহাপট্টি ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “নির্বাচনী ট্রেন এখন স্টেশনের খুব কাছাকাছি। জাতি যে প্রত্যাশা নিয়ে এই যাত্রা শুরু করেছিল, ইনশাল্লাহ সেই যাত্রা সফল হতে যাচ্ছে।” তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর এই নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা ও আগ্রহ অনেক বেড়েছে। একটি ফ্যাসিবাদমুক্ত ও নির্বাচনহীনতার অবসান ঘটিয়ে এবারের নির্বাচনের মাধ্যমেই কার্যকর জাতীয় সংসদ ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। মানুষের এই অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি একটি জনপ্রিয় দল এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম। এ কারণেই দলের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

সকাল সাড়ে ১০টায় জোড়াগেট এলাকায় ওয়ার্ড নির্বাচন কমিটির আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে সকাল সাড়ে ১১টায় খুলনা বড়বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবারের নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে। সম্মিলিতভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করছে।

খুলনাকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত সব নির্বাচনে এই অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, এবারও ধানের শীষের পক্ষেই তাদের রায় যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে ভোট বিপ্লবের নির্বাচন, যেখানে জনগণ বিএনপিকে বিজয়ী করবে।

বিজয়ের মধ্য দিয়ে খুলনার নতুন যাত্রা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, শিল্পসমৃদ্ধ খুলনা গড়ে তোলা হবে, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে এবং স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। পাশাপাশি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, যেখানে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির কোনো স্থান থাকবে না। মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে—ইনশাল্লাহ।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, হাসানুর রশিদ মিরাজ, মহিবুজ্জামান কচি, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান তিতাস, হাবিবুর রহমান, আকরাম হোসেন খোকন, ওমর ফারুক, নুর ইসলাম, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম বাবু, ওহেদুজ্জামান খসরু, সৈয়দ বোরহান, আলমগীর ব্যাপারী, কামাল উদ্দিন, ফিরোজ মোল্লা, লিটু পাটোয়ারী, সিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম বিপ্লব, গোলামুন নবী ডালু, মোহাম্দ আলী, শাকিল আহমেদ, জাবির আলী, এ আর রহমান, মীর মো. বাবর, আমির হোসেন মিঠু, ইকবাল হোসেন, বাবুল জোয়াদ্দার, আলতাফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, কামাল হোসেন, নূর মোহাম্মদ নুরু, মাসুদ রানা, আতিয়ার রহমান, আবুওয়ারা, শাহজাহান মৃধা, মনির খান, মিজান সরদার, রবিউল আলম, রুহুল আমিন, ফারুক হোসেন, আনোয়ার সরদার, সালাউদ্দিন শাওন, মেহেদী হাসান, মীর বক্কর প্রমুখ।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝