ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর করব: ডা. শফিকুর রহমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পুর্নাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রুপান্তিরিত করবো। তাছাড়া প্রবাসে কোন রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে ১১ দল আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির এই ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট। এটা ২৪ -এর যোদ্ধাদের আকাঙ্খার ভোট। এই ভোটের সাথে গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যে দেশ দূর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয়। এই দেশে কোন দূর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করেন ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেয়ার কোন সুযোগ ছিলো না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাঈদ থেকে ওসমান হাদি যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি।

ডা. শফিকুর রহমান বলেন, নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারিনা। তবে কুলাউড়ায় দাড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবে এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকবো তার পাশে। সুতরাং আপনারা এখানে দু’জন এমপি পাবেন।

এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা সবাই আইনের চোখে সমান। কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য (বড়লেখা- জুড়ী) পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রিয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

মূলত বাংলাদেশ জামায়াতের কেন্দ্রিয় আমীর ডা. শফিকুর রহমান হলেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান।

আরএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝