ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৩ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
X

সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার নিয়মিত টহলের সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিয়মিত মাদক সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার মডেল থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলার তথ্য রয়েছে। অভিযানের পর আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝