ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের নিবন্ধিত বন্দিদের মধ্যে এ পর্যন্ত ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, জয়পুরহাট জেলা কারাগারের মোট ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। বুধবার পর্যন্ত ৪৫ জন বন্দি সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন।

তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে কারাগারে ৪৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪৫টি ব্যালট ব্যবহার করে বন্দিরা ভোট দিয়েছেন।

তিনি আরও জানান, অবশিষ্ট তিনজন ভোটারের মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন অন্য কারাগারে বদলি হয়েছেন। বিধি অনুযায়ী এসব ব্যালট ফেরত পাঠানো হবে। এছাড়া এখনও চারটি পোস্টাল ব্যালট প্রক্রিয়াধীন রয়েছে।

কারা কর্তৃপক্ষের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছভাবে বন্দিদের ভোটদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের প্রতি দেশি ও প্রবাসী ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াচ্ছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝