ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ৬:১৩ পিএম
X

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, 'পল্লবীর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

তিনি বলেন, 'পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝