ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত জোটের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এতে ৪৮টি উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তিনি।

বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ইশতেহার ঘোষণা করা হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রার্থী আবু তালেব মণ্ডল নিজেই নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

ঘোষিত এ ইশতেহারে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, মানবসম্পদ, ধর্মীয় ও সামাজিক, কৃষি, শিল্প, অর্থনৈতিকসহ ভৌত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে ঈশ্বরদী শহরের লেভেলক্রসিং রেলগেটের যানজট নিরসনে ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণ, বিমানবন্দর চালু, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে আটঘরিয়ায় আধুনিক কৃষি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, ঈশ্বরদী–আটঘরিয়ার দুটি সরকারি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা, বেনারসি পল্লির উন্নয়ন, রেল জংশন স্টেশনের আধুনিকায়ন ইত্যাদি। এছাড়া দুই উপজেলায় মাদক দ্রব্যের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, আধুনিক মানের স্টেডিয়াম, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ, লোকো ফুটবল মাঠ সংস্কার, আধুনিক কৃষি ব্যবস্থা চালু, শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণ ও বাস্তবায়নের প্রতিশ্রুতিসহ ইশতেহারে স্থানীয় মোট ৪৮টি উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। নির্বাচনে এমপি নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের জানান। 

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম রাব্বানী জোবায়ের খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজম খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

কেএমএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝