ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে চীনা কোম্পানিতে নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক, অসুস্থ অর্ধশত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
X

দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নথ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকরা হলেন— রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রূপা খাতুন (১৮), কৌশী রায় (১৫) ও জাহানারা খাতুন (২১)।

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালি গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চীনা কোম্পানিটি। এতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে হঠাৎ করে কারখানার ভেতরে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় আতঙ্কজনিত কারণে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ১৪ জন শ্রমিককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, তিনি রোগীদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, হঠাৎ এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতা দেখা দেয়। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝