ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিন: ডা. জাহিদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বাওনা বাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি আলিহাট ইউনিয়নের মনশাপুর, হরিহরপুর ও সাদুড়িয়া বাজারে পৃথক নির্বাচনি পথসভায়ও বক্তব্য দেন।

আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল আহম্মেদের সভাপতিত্বে পথসভায় ডা. জাহিদ হোসেন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার। কোনো প্রলোভন বা প্রতারণায় বিভ্রান্ত না হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

তিনি বলেন, “সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাব।”

বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, দল ক্ষমতায় এলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ ১৩ ফেব্রুয়ারি থেকে মওকুফ করা হবে। নারীদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, হিলি স্থলবন্দরসহ চার উপজেলার সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিএনপি কাজ করবে। কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

পথসভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝