Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

দেড় বছরে এক কোটি যুবকের চাকরি দেবে বিএনপি: মির্জা ফখরুল

Published : Wednesday, 4 February, 2026 at 7:06 PM  Count : 37

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যেই এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ ও দেশের টেকসই উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি সরকার গঠন করলে কৃষিভিত্তিক শিল্প ও নতুন কলকারখানা স্থাপন করা হবে। পাশাপাশি যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা ফখরুল আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে উৎপাদনমুখী করে তোলাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।

ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।

এসময় তিনি চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়। 

বিগত দিনের নির্যাতন ও নির্বাচন প্রসঙ্গ আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমার নামে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সাড়ে তিন বছর জেল খেটেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। গত কয়েক বছরে আমাদের ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব জানান, প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল ও কৃষি পণ্য নিশ্চিত করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার। 

এসময় এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দেন।

এই নির্বাচনি পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close