ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে টমটম চালক হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম
X

হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর টমটম চালক কাশেম আলী হত্যা মামলার মূল আসামি এমরান মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত এমরান মিয়া বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লামাতাশি গ্রামের দরবেশ আলীর ছেলে। নিহত টমটম চালক কাশেম আলীর বাড়িও একই গ্রামে।

পিবিআই হবিগঞ্জ সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক অবস্থায় এমরান মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি ৪ ফেব্রুয়ারি দুপুরে নিশ্চিত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ইন্সপেক্টর সুজন চন্দ্র পাল। অভিযানে আরও অংশ নেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও ড্রাইভার কং/আজিম মোল্লা। 

সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

পিবিআই জানায়, দীর্ঘদিন ধরে আসামি এমরান মিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিলেটসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সুজন চন্দ্র পাল জানান, এ হত্যা মামলার আরেক প্রধান আসামি ফারুককে কিছুদিন আগে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় এমরানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এমরানের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে তাকে গ্রেফতার করা হয়।

এসএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝