ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির সব পরিকল্পনা জনগণের জন্যই: তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৭:২৯ পিএম
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা, তাদের জন্য দেশ।'

বুধবার বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, 'শুধু আগামী ১২ তারিখ পর্যন্ত নয়, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ যার পেছনে জনগণের সমর্থন থাকে না, তার পরিণতি দেখেছি ৫ আগস্ট।'

তিনি বলেন, '০৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা যে ভাষায় কথা বলতো জনগণকে, গুণীদের অপদস্থ ও ছোট করতো, তারা পালিয়ে যাওয়া পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদেরকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে বর্তমানে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে দেশের মানুষ কাছে।'

অভিযোগ করে তারেক রহমান বলেন, 'নতুন জালেম হিসেবে যারা পরিচিত, গুপ্তরা তাদের পরিচিত প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাচ্ছে, এনআইডি চাচ্ছে। তারা না কি সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, তারা তো এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, মা-বোনদের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে তারা, তাদের দ্বারা সৎ মানুষের শাসন কায়েম সম্ভব নয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।'

তারেক রহমান বলেন, 'গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে গেলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। সতর্ক থাকতে হবে।'

বাংলাদেশে আবহমানকাল ধরে নারী-পুরুষরা মাঠে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, 'শুধু মাঠে নয়, বিভিন্ন কল কারখানায়ও পুরুষের পাশাপাশি মা-বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের যে গার্মেন্টস শিল্প সারাবিশ্বে সুনাম কুড়াচ্ছে, সেই গার্মেন্ট শিল্পে মা-বোনেরা কাজ করছেন।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝