ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ জন কারাবন্দি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ জন কারাবন্দি। শুধু বন্দিরাই নন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন এমন ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

দিনাজপুর জেলা কারাগারের ৮১ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ৭৮ জন পুরুষ ও ৩ জন নারী। ইতোমধ্যে পোস্টাল ভোট প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্র জানায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা কারাগারে এক হাজার ৮৮৯ জন বন্দি রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা আসার পরপরই হাজতি ও কয়েদিদের ভোট দিতে উদ্বুদ্ধ করা হয়। এর ধারাবাহিকতায় আগ্রহী বন্দিরা আবেদন করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দিনাজপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার বলেন, বন্দিদের ভোট দেওয়ার জন্য দুটি বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের নিয়ম-কানুন সম্পর্কে বন্দিদের অবহিত করা হয়েছে।

দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরে এবারই প্রথম ভোট ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২২ হাজার ৩৪৯ জন ভোটার। এতে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী কাজে ব্যস্ত এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৮১ জন বন্দি এবং ৯ জন কারা কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝