ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে রহস্যজনক অগ্নিকাণ্ড, বিএনপি অফিসসহ চারটি দোকানঘর ভস্মীভূত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ চারটি দোকানঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ড এবং অফিসের দরজা-জানালাসহ চারটি দোকানঘর ভস্মীভূত হয়ে যায়। রোববার রাত আনুমানিক ২টার দিকে নাটঘর ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান।

তিনি বলেন, “ফুটবল প্রতীকের সমর্থকেরা আমাদের বিভিন্ন নেতাকর্মীকে হুমকি-ধমকি দিচ্ছে। আমার অনেক ব্যানার ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।” এ সময় তিনি অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসে। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করে জানান, উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের প্রচারণা শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকে নির্বাচন করা জেলা বিএনপির সদস্য হযরত আলী ফোনে তাকে হুমকি দেন। হুমকির অল্প সময়ের মধ্যেই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রথমে বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি দোকান ও কার্যালয়ের আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদুল হাসান জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত, নিরাপত্তা জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝