ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে ২ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৩:২৮ পিএম
X

সাভারে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর টহল দলের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে গাঁজা ও দেশী বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মো. ফিরোজ (৩৮) ও মো. সুজন (৪০)।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধির কারণে দু'জন ব্যক্তিকে তল্লাশি করে তাদের নিকট থেকে গাঁজা এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও, তাদের নিকট থেকে ২০ লিটার বিদেশি ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ছয়টি কাঁচি, চারটি ইয়াবা সেবনের পাত্র, চারটি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয় ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ। 

ওএফ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝