ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমেরিকা–ভারতের সঙ্গে বৈঠককারীদের মাধ্যমে দেশে শান্তি আসবে না: চরমোনাই পীর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অইসলামিক কার্যক্রম চালায় এবং গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে, তাদের মাধ্যমে এ দেশের মানুষ কখনো শান্তি পাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে লক্ষ্মীপুর-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়। এর আগে তিনি কমলনগর উপজেলায় আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

চরমোনাই পীর বলেন, “আমরা যদি ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং হাতপাখার পক্ষে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে পারি, তাহলে আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমরা যখন ইসলামের পক্ষে একটি আলাদা ব্যালট বাক্সের দাবি তুলেছিলাম, তখন সারাদেশে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু কিছু ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী মহল তখন ঘোষণা দেয়, দেশ ইসলামের নীতি ও আদর্শে পরিচালিত হবে না। তখন ইসলামের সম্মান ও আদর্শ রক্ষার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামে। আজ আমরা ২৫৮টি আসনে নির্বাচনে অংশ নিচ্ছি।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ এবং জনসভা বাস্তবায়ন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরএইচআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝