Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

যুবকদের বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না, হাতে কাজ তুলে দেবো: ডা. শফিকুর রহমান

Published : Sunday, 1 February, 2026 at 4:55 PM  Count : 179

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "যুবকরা ভাতা চায় না, কাজ চায়। বেকার ভাতা দিয়ে যুবকদের অপমানিত করবো না, তাঁদের হাতে কাজ তুলে দেবো। যে যুবকদের কাজের নিশ্চয়তা দেবো, তাদের হাতেই বাংলাদেশ তুলে দেবো।"

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, "এবারের নির্বাচন বাক পরিবর্তনের নির্বাচন, এই নির্বাচন ১৪০০ শহিদের ওপর দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচন আয়না ঘরের অন্ধকার যুগের অবসানের নির্বাচন, শহিদ পরিবারগুলোর হাহাকার অবসানের নির্বাচন। অতীতের বস্তা পঁচা রাজনীতির কবর রচনার নির্বাচন।"

তিনি বলেন, "গণভোটে হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। হ্যাঁ-তে আজাদী, না-তে গোলামী। যারা জাতিকে গোলামীর জিঞ্জির পরাতে চায়, তারা না চায়। কিছু দল হ্যাঁ ভোটের পক্ষে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন।"

জামায়াত আমির আরও বলেন, "শহিদরা আমাদের কাঁধে রেখে গেছেন লাশ আর হাতে রেখে গেছেন রক্ত। আমরা লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। জামায়াত নিজেদের ক্ষমতা চায় না, জনগণের ক্ষমতা চায়। ১৮ কোটি জনগণের বিজয় হলেই জামায়াতের বিজয়। ক্ষমতা সাধের নয়, দায়িত্বের বোঝা। জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে প্রতিবছর জনগণের সামনে তাঁদের সম্পদের হিসাব তুলে ধরতে বাধ্য থাকবে। কথা দিচ্ছি—আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে। আপনাদের দাবি আপনাদের চোখের সামনে বাস্তবায়ন হবে।

২৪-র শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, "যে মায়েরা সাহসী শহিদদের জন্ম দিতে পারে, সে-সব মায়েদের এই বাংলাদেশ পথ হারাবে না।"

নারীদের উদ্দেশ্যে বলেন, "গৃহ, কর্ম এবং চলাচলে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে। সব কাজের অংশীদার হবে ন্যায্যতার ভিত্তিতে। যার যে হক আছে, তা বুঝিয়ে দেওয়া হবে।"

সংখ্যালঘু প্রসঙ্গে বলেন, "বাংলাদেশ একটি ফুলের বাগান। সব জাতের ফুল দিয়ে বাংলাদেশ নামক বাগান সাজাবো। ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হবে না। শুধু দেখা হবে দেশপ্রেম ও দেশের প্রতি কমিটম্যান্ট।"

এসময় জামালপুর জেলার নদী ভাঙনসহ প্রাকৃতিক দূর্যোগের প্রসঙ্গে টেনে বলেন, "প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু এটা অবহেলা করা জঘন্য অপরাধ। এর মূল কাজ সরকারের। বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঘুরেছেন। পানি তো দূরের কথা, মাটিতেই পা পড়েনি। জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, তার কেন এগিয়ে আসবে? প্রতিটি বিপদে সহযোগিতার জন্য আমাদের সরব উপস্থিতি ছিল।"

জেলা জামায়াতের আমির ও জামালপুর-৫ (সদর) আসনের এমপি প্রার্থী মাও. আব্দুস সাত্তার জনসভায় সভাপতিত্ব করেন।

জেলা সেক্রেটারি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি প্রার্থী অ্যাড. আব্দুল আওয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু জিএস এস এম ফরহাদ, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি প্রার্থী অ্যাড. নাজমুল হক সাঈদী, জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি প্রার্থী ড. ছামিউল হক ফারুকী, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি প্রার্থী মুজিবুর রহমান আজাদী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এবি পার্টির জেলা সভাপতি অ্যাড. ছানোয়ার হোসেন প্রমুখ।

জেডজেড/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close