ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যানের চাপায় শিশু নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম
X

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ী থেকে লিফলেট নিতে গিয়ে অপর ভ্যানগাড়ী চাপায় নুসরাত (৭) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মুত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ী সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে গুনাকরকাটি ব্রীজ থেকে কুল্যার মোড়ের দিকে আসছিল। কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌঁছলে গাড়ী থেকে ছুড়ে ফেলা লিফলেট দৌঁড়ে নেওয়ার সময় শিশু নুসরত রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ী তাকে ধাক্কা দিলে নুসরত রাস্তায় ছিটকে পড়ে।

এসময় ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরাতের মৃত্যু হয়। শনিবার বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝