ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি: সাবেক রাষ্ট্রদূত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেছেন, স্বাধীনতার পর থেকে কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি। সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু সুবিধাবাদী ও দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃত সাংবাদিকরা সুবিধা বঞ্চিত হয়েছেন। অবশ্যই প্রকৃত সাংবাদিকদের উন্নয়নের কাজ করা প্রয়োজন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। 

তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু এটা ভোটারদের সঙ্গে প্রতারণার শামিল। প্রকৃত পক্ষে আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের গ্যাস সংকট তীব্র হবে। যে সরকারই নির্বাচিত হবেন সেই সরকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেকায়দায় থাকবেন। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না।

তিনি আরো বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি ভবিষ্যতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা প্রতিকের পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।  

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝