ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোটের মাধ্যমে দেখিয়ে দিন-বগুড়া সত্যিকারের বিএনপির ঘাঁটি: তারেক রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম
X

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা বলছেন বগুড়া বিএনপির ঘাঁটি। সামনে ভোটের মাধ্যমে দেখিয়ে দিন, বগুড়া সত্যিকারের বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদের।”

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ছিলিমপুর এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “বগুড়ার সাতটি আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে আপনাদের পরিশ্রম করতে হবে। মানুষের কাছে যেতে হবে। কেন তারা বিএনপির ধানের শীষের পক্ষে ভোট দেবেন তা আপনাদেরই বোঝাতে হবে। ছোট ছোট গ্রুপ করে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। মানুষকে বোঝাবেন বিএনপি সরকার গঠন করতে পারলে আগের মতো বগুড়ার উন্নয়ন হবে, সারা দেশের উন্নয়ন হবে।”

তিনি আরও বলেন, “আপনারা যেভাবে ম্যাডামকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন, এই নির্বাচনেও সেভাবে সাতটি আসনে বিজয়ী করবেন।”

তারেক রহমান বলেন, “আমরা সবাই একসঙ্গে কাজ করব। একসঙ্গে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করব।”

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, কে এম খায়রুল বাসার, শহিদুন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, জিয়া অলি ও মাফতুন আহমেদ রুবেল প্রমুখ।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝