ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বিএনপির আরও ১৭ নেতাকর্মী বহিষ্কার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম
X
Advertisement

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আরও ১৭ জন নেতাকর্মীকে দলের সব স্তরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন— রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিপার আহমদ তরফদার ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ময়ুন ফারুক, পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক সাজিদ আলী, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক শামীম এবং মুন্সীবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান।

তালিকায় আরও রয়েছেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য লুৎফুর রহমান সাইফুল, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দেকুর রহমান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জিহাদ আহমদ চৌধুরী, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাহের আছরু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজমল, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজয় কানু, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিল্লাল হোসেন চৌধুরী ও আব্দুল হক চৌধুরী সাইস্তা এবং কমলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মনসুর আলী মঞ্জু।

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান ও যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অব্যাহতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সংশ্লিষ্টতা না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও উপজেলা বিএনপির নেতারা জানান, দলের চেইন অব কমান্ড বজায় রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য ছিল।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement