জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় পৌঁছে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে বিএনপি চেয়ারম্যান শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরএন