Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

ভালুকায় ধানের শীষের প্রার্থীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৮৬)

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ দেড় হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ভালুকা মডেল থানায় দায়ের করা এসব মামলায় ১৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও প্রায় ১ হাজার ৪০০ জনকে।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে আতিকুল ইসলাম ও আমান উল্লাহ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করলে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশে তার কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে ৬-৭ জন কর্মীকে আহত করে এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এরপর সন্ধ্যার দিকে সিডস্টোর বাজারে যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে তিনজন কর্মী আহত হন এবং ৭-৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ২১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৯০০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ ও রফিক উদ্দিন রফিক বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দুটি (নম্বর–৩১ ও ৩২) দায়ের করেন।

উল্লেখ্য, নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকেই বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠে আসছে। গত রোববার (২৫ জানুয়ারি) পৌর সদর, কানার মার্কেট, বাটাজোড় বাজার ও হবিরবাড়ি এলাকায় একাধিক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি চারটি মামলা রুজু হয়েছে। বিএনপির দলীয় প্রার্থীর পক্ষ থেকে দায়ের করা মামলার এক আসামি নাজিম মেম্বারকে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

এএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close