ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ছাত্রদলের ৮ শীর্ষ নেতা বহিষ্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৩৬ পিএম
X
Advertisement

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা ছাত্রদলের শীর্ষ ৮ নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বহিষ্কার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কারপ্রাপ্ত নেতারা হলেন: কালীগঞ্জ উপজেলা: আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক বাপ্পী হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অলিউর রহমান এবং সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম।

আশাশুনি উপজেলা: আহ্বায়ক মোঃ ইয়াসির আরাফাত পলাশ, যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন এবং সদস্য সচিব মোঃ সবুজ হোসেন।

প্রেস নোটে জানানো হয়েছে, বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এমজেডআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement